আজান
১০/১৫৫. অধ্যায়ঃ
সালামের পর যিকর।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،} قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ.
বর্ণনাকারী ইব্নু 'আব্বাস (রাঃ)
তাকবির শুনে আমি বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে। আলী (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আবু মা‘বাদ (রহঃ) ইবন আব্বাস (রাঃ)-এর আযাদকৃত দাসদের মধ্যে অধিক সত্যবাদী দাস ছিলেন। আলী (রহঃ) বলেন, তার নাম ছিল নাফিয।