আজান
১০/১২৪. অধ্যায়ঃ
রুকু হতে মাথা উঠানোর সময় ইমাম ও মুক্তাদী যা বলবেন।
সহিহ বুখারী
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ". قَالَ " اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ قَالَ " اللَّهُ أَكْبَرُ ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলে (রুকূ‘ হতে উঠতেন) তখন اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলতেন, আর তিনি যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন, তখন তাকবির বলতেন এবং উভয় সিজদা থেকে যখন দাঁড়াতেন, তখন اللهُ أَكْبَرُ বলতেন।