আজান

১০/১১৫. অধ্যায়ঃ

রুকুতে তাকবীর পূর্ণভাবে বলা।

قَالَهُ ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ فِيهِ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ.এ ব্যাপারে ইবন ‘আব্বাস (রা.) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। এ বিষয়ে মালিক ইবন হুওয়াইরিস (রা.) হতেও রিওয়ায়াত বর্ণিত আছে।"

সহিহ বুখারী

حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ صَلَّى مَعَ عَلِيٍّ ـ رضى الله عنه ـ بِالْبَصْرَةِ فَقَالَ ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ‏.‏

বর্ণনাকারী ‘ইমরান ইব্‌নু হুসায়ন (রাঃ)

তিনি বসরায় আলী (রাঃ)-এর সাথে সালাত আদায় করলেন। অতঃপর বললেন, ইনি [আলী (রাঃ)] আমাকে আল্লাহর রসূল (ﷺ)-এর সাথে আদায়কৃত সালাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর তিনি উল্লেখ করেন যে, নবী (ﷺ) প্রতিবার (মাথা) উঠাতে ও নামাতে তাকবীর বলতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18