জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
৯৭/৯. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা আন-নিসা ৪/১)
সহিহ বুখারী
يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ يَزِيدَ عَنْ أَبِي الْخَيْرِ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ قُلْ ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ)
আবু বকর সিদ্দিক (রাঃ) নবী (ﷺ)-কে বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি আমার সালাতে দোয়া করতে পারি। নবী (ﷺ) বললেনঃ তুমি বল, اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي .... হে আল্লাহ! আমি আমার নফসের ওপর খুব বেশি জুলুম করেছি। আপনি ব্যতীত আমার গুনাহ ক্ষমা করার কেউই নেই। কাজেই আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। আপনিই অতি ক্ষমাশীল ও দয়াবান।
[৮৩৪; মুসলিম ৪৮/১৩, হাঃ ২৭০৫, আহমাদ ৮] (আধুনিক প্রকাশনী- ৬৮৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৮৪)