কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
৯৬/২৫. অধ্যায়ঃ
প্রমাণাদির সাহায্যে যেসব বিধিবিধান সম্পর্কে জানা যায়।প্রমাণাদির অর্থ ও বিশ্লেষণ কিভাবে করা যায়?
সহিহ বুখারী
عُبَيْدُ اللهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي وَعَمِّي قَالاَ حَدَّثَنَا أَبِي عَنْ أَبِيهِ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرٍ أَنَّ أَبَاهُ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَكَلَّمَتْهُ فِي شَيْءٍ فَأَمَرَهَا بِأَمْرٍ فَقَالَتْ أَرَأَيْتَ يَا رَسُولَ اللهِ إِنْ لَمْ أَجِدْكَ قَالَ إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ زَادَ لَنَا الْحُمَيْدِيُّ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ كَأَنَّهَا تَعْنِي الْمَوْتَ
বর্ণনাকারী জুবায়র ইব্নু মুত্ঈম (রাঃ)
এক স্ত্রীলোক রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হল এবং তাঁর সঙ্গে কোন ব্যাপারে কথাবার্তা বলল। নবী (ﷺ) তাঁকে কোন বিষয়ে নির্দেশ দিলেন। এরপর স্ত্রীলোকটি বলল, ‘হে আল্লাহর রসূল! আপনাকে যদি না পাই?’তিনি বললেনঃ যখন আমাকে পাবে না, তখন আসবে আবু বকর (রাঃ)-এর কাছে।আবু আবদুল্লাহ [(ইমাম বুখারী (রহঃ)] বলেন, বর্ণনাকারী হুমাইদী (রহঃ) ইব্রাহীম ইবনু সাদ (রহঃ) থেকে আরো অতিরিক্ত বলেছেন, স্ত্রীলোকটি সম্ভবত তার কথা দ্বারা নবী (ﷺ)-এর মৃত্যুর প্রতি ইঙ্গিত করেছেন।
আধুনিক প্রকাশনী- ৬৮৪৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৫৮