কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
৯৬/১৭. অধ্যায়ঃ
নবী (ﷺ) যা বলেছেন এবং আলেমগণকে ঐক্যের ব্যাপারে যে উৎসাহ দান করেছেন।
সহিহ বুখারী
حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ " أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي وَهْوَ بِالْعَقِيقِ أَنْ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةٌ وَحَجَّةٌ ". وَقَالَ هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَلِيٌّ عُمْرَةٌ فِي حَجَّةٍ.
বর্ণনাকারী উমর (রাঃ)
নবী (ﷺ) আমাকে বলেছেনঃ 'আকীক' নামক জায়গায় থাকার সময় এক রাতে আমার রব্বের নিকট হতে একজন আগন্তুক (ফেরেশতা) আমার কাছে এলেন। এই বরকতময় উপত্যকায় সালাত পড়ুন এবং বলুন, ‘উমরা ও হজ্জের নিয়ত করছি। হারূন ইবন ইসমাইল (রহঃ) বলেন, ‘আলী (রাঃ) আমার কাছে হজ্জের সঙ্গে উমরার নিয়ত করুন’ শব্দ বর্ণনা করেছেন।
আধুনিক প্রকাশনী- ৬৮৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৪২