কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা

৯৬/১৪. অধ্যায়ঃ

আল্লাহ্ যা নাযিল করেছেন, তার ভিত্তিতে ফায়সালার মধ্যে ইজতিহাদ করা। কেননা, আল্লাহর কথা : আল্লাহর নাযিল করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই যালিম......। (সূরাহ আল-মায়িদাহ ৫/৪৫)

যারা হিকমাতের সঙ্গে বিচার করেন ও হিকমাতের শিক্ষা দেন এবং মনগড়া কোনো ফায়সালা করেন না, (এমন হিকমাতওয়ালা লোকের) নবী (ﷺ) প্রশংসা করেছেন। খলীফাদের সঙ্গে পরামর্শ করা এবং বিচারকদের আলেমদের নিকট জিজ্ঞেস করা।

সহিহ বুখারী

فَخَرَجْتُ فَوَجَدْتُ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ فَجِئْتُ بِهِ فَشَهِدَ مَعِي أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِيهِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ تَابَعَهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنْ الْمُغِيرَةِ

বর্ণনাকারী মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ)

তারপর আমি বের হলাম এবং মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ)-কে পেলাম। আমি তাকে নিয়ে হাজির হলাম, সে আমার পক্ষে সাক্ষ্য দিল, তিনিও নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, এতে গুররা অর্থাৎ একটি দাস কিংবা দাসী দান করতে হবে। ইবন আবু যিনাদ মুগীরা (রাঃ) থেকে একরকম একটি হাদীস বর্ণনা করেছেন।

[৬৯০৬] (আধুনিক প্রকাশনী- ৬৮০৭ শেষাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮১৯)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18