কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
৯৬/৭. অধ্যায়ঃ
বিদআতীকে আশ্রয়দানকারীর পাপ। আলী (রাঃ) এ হাদিসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন
সহিহ বুখারী
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَحَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ. قَالَ نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ. قَالَ عَاصِمٌ فَأَخْبَرَنِي مُوسَى بْنُ أَنَسٍ أَنَّهُ قَالَ أَوْ آوَى مُحْدِثًا.
বর্ণনাকারী আসিম (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি মদীনাকে হারাম (পবিত্র এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত। এখানকার কোনো গাছ কাটা যাবে না, আর যে ব্যক্তি এখানে বিদআত করবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। আসিম বলেন, আমাকে মূসা ইবনু আনাস বলেছেন, বর্ণনাকারী অথবা বিদআতীকে আশ্রয় দেয় বলেছেন।
[১৮৬৭] (আধুনিক প্রকাশনী- ৬৭৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮০৮)