আহকাম

৯৩/১৮. অধ্যায়ঃ

যে লোক মসজিদে বসে বিচার করে ও লি'আন করে।

وَلَاعَنَ عُمَرُ عِنْدَ مِنْبَرِ النَّبِيِّ ﷺ وَقَضَى شُرَيْحٌ وَالشَّعْبِيُّ وَيَحْيَى بْنُ يَعْمَرَ فِي الْمَسْجِدِ وَقَضَى مَرْوَانُ عَلَى زَيْدِ بْنِ ثَابِتٍ بِالْيَمِينِ عِنْدَ الْمِنْبَرِ وَكَانَ الْحَسَنُ وَزُرَارَةُ بْنُ أَوْفَى يَقْضِيَانِ فِي الرَّحَبَةِ خَارِجًا مِنَ الْمَسْجِدِ.‘উমার (রা.) নবী (ﷺ)-এর মিম্বারের নিকট লি‘আন করিয়েছেন। মারওয়ান যায়দ ইবন সাবিত (রা.)-এর উপর নবী (ﷺ)-এর মিম্বারের কাছে শপথ করার রায় দিয়েছিলেন। শুরাইহ, শা‘বী, ইয়াহইয়া ইবন ইয়ামামার মসজিদে বিচারকার্য পরিচালনা করেছেন। হাসান ও যুরারা ইবন আওফা (রহ.) মসজিদের বাহিরের চত্বরে বিচার করতেন।"

সহিহ বুখারী

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ شَهِدْتُ الْمُتَلاَعِنَيْنِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً وَفُرِّقَ بَيْنَهُمَا.

বর্ণনাকারী সাহ্ল ইব্‌নু সা‘দ (রাঃ)

আমি দুইজন (স্বামী-স্ত্রী) লি‘আনকারীকে স্বচক্ষে দেখেছি, তাদের বিবাহের বন্ধন ছিন্ন করে দেওয়া হয়েছিল। তখন আমি পনের বছর বয়সের ছিলাম।

আধুনিক প্রকাশনী- ৬৬৬৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৭৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18