ফিতনা

৯২/২৬. অধ্যায়ঃ

দাজ্জাল সম্পর্কিত আলোচনা।

সহিহ বুখারী

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا مِسْعَرٌ حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ قَالَ وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ قَالَ قَدِمْتُ الْبَصْرَةَ فَقَالَ لِي أَبُو بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.

বর্ণনাকারী আবূ বাক্‌রাহ (রাঃ)

আবু বাকরাহ (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। মদিনায় মাসীহ দাজ্জালের প্রভাব পড়বে না। সে সময় মদিনায় সাতটি প্রবেশদ্বার থাকবে। প্রতিটি প্রবেশদ্বারে দুজন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন।ইবনু ইসহাক ..... ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিত। আমি যখন বসরায় আগমন করলাম তখন আবু বাকরাহ (রাঃ) আমাকে বললেন যে, এ হাদিসটি আমি নবী (ﷺ) থেকে শুনেছি।

(আ. প্র. ৬৬২৭, ই. ফা. ৬৬৪০) আধুনিক প্রকাশনী- নাই, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৪০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18