স্বপ্নের ব্যাখ্যা প্রদান
৯১/৪১. অধ্যায়ঃ
কেউ স্বপ্নে দেখল যে, সে একদিক থেকে একটা জিনিস বের করে অন্য জায়গায় রেখেছে।
সহিহ বুখারী
إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ رَأَيْتُ كَأَنَّ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنْ الْمَدِينَةِ حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ وَهِيَ الْجُحْفَةُ فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَيْهَا.
বর্ণনাকারী সালিমার পিতা ‘আবদুল্লাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: আমি দেখেছি যেন এলোমেলো চুলওয়ালা একজন কালো মহিলা মদীনা থেকে বের হয়ে 'মাহইয়া' নামক স্থানে গিয়ে দাঁড়িয়েছে আর এটিকে 'জুহফা' বলা হয়। আমি এ স্বপ্নের ব্যাখ্যা করলাম যে, মদীনার মহামারী সেখানে স্থানান্তরিত হল।
আধুনিক প্রকাশনী- ৬৫৪৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬১