স্বপ্নের ব্যাখ্যা প্রদান
৯১/৩৮. অধ্যায়ঃ
স্বপ্নে কোন কিছু উড়তে দেখা।
সহিহ বুখারী
فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذُكِرَ لِي أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ أَنَّهُ وُضِعَ فِي يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَفُظِعْتُهُمَا وَكَرِهْتُهُمَا فَأُذِنَ لِي فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ فَقَالَ عُبَيْدُ اللهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزٌ بِالْيَمَنِ وَالْآخَرُ مُسَيْلِمَةُ
বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্নু ‘আব্বাস (রাঃ)
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে উল্লেখ করা হয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি একবার ঘুমিয়ে ছিলাম, আমাকে দেখানো হলো যে আমার হাত দুটিতে স্বর্ণের দুটি চুড়ি রাখা হয়েছে। আমি সে দুটি ভয় পেলাম এবং অপছন্দ করলাম। অতঃপর আমাকে অনুমতি দেয়া হল, আমি উভয়টিকে ফুঁ দিলাম, ফলে উভয়টি উড়ে গেল। আমি চুড়ি দুটি এ ব্যাখ্যা করলাম যে, দুজন মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। উবাইদুল্লাহ (রহঃ) বলেন, এদের একজন হল, আল আনসি যাকে ইয়ামানে ফিরুজ (রাঃ) কতল করেছেন। আর অন্যজন হল মুসাইলিমা।
আধুনিক প্রকাশনী- ৬৫৪৫ , ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৫৮