স্বপ্নের ব্যাখ্যা প্রদান

৯১/২৯. অধ্যায়ঃ

স্বপ্নে দুর্বলতার সঙ্গে কূপ থেকে এক বা দু’ বালতি পানি তুলতে দেখা।

সহিহ বুখারী

أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ رُؤْيَا النَّبِيِّ صلى الله عليه وسلم فِي أَبِي بَكْرٍ وَعُمَرَ قَالَ رَأَيْتُ النَّاسَ اجْتَمَعُوا فَقَامَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللهُ يَغْفِرُ لَهُ ثُمَّ قَامَ ابْنُ الْخَطَّابِ فَاسْتَحَالَتْ غَرْبًا فَمَا رَأَيْتُ مِنْ النَّاسِ مَنْ يَفْرِي فَرْيَهُ حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ.

বর্ণনাকারী সালিমের পিতা [‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমার (রাঃ)]

তিনি আবু বকর ও উমর (রাঃ) সম্পর্কে নবী (ﷺ)-এর স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আমি লোকদেরকে জড় হতে দেখলাম। তখন আবু বকর দাঁড়িয়ে এক বা দু’বালতি পানি উঠালেন। আর তার উঠানোতে কিছু দুর্বলতা ছিল। আল্লাহ তাকে ক্ষমা করুন। এরপর ইবনুল খাত্তাব দাঁড়ালেন। আর তার হাতে বালতিটি বেশ বড় হয়ে গেল। আমি লোকদের মধ্যে উমরের মত এতটা অভিজ্ঞ কর্মঠ কাউকে দেখিনি। যার ফলে লোকেরা তাদের পরিতৃপ্ত উটগুলো নিয়ে বাসস্থানে পৌঁছে গেল।

আধুনিক প্রকাশনী- ৬৫৩৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৪৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18