আজান

১০/৬০. অধ্যায়ঃ

যদি ইমাম সালাত দীর্ঘ করেন এবং কেউ প্রয়োজনবশত (জামাআত হতে) বেরিয়ে এসে (একাকী) সালাত আদায় করে।

সহিহ বুখারী

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى الْعِشَاءَ فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ فَتَّانٌ فَتَّانٌ فَتَّانٌ ‏"‏ ثَلاَثَ مِرَارٍ أَوْ قَالَ ‏"‏ فَاتِنًا فَاتِنًا فَاتِنٌ ‏"‏ وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ الْمُفَصَّلِ‏.‏ قَالَ عَمْرٌو لاَ أَحْفَظُهُمَا‏.‏

বর্ণনাকারী জাবির (রাঃ)

মু‘আয ইব্‌নু জাবাল (রাঃ) নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজ গোত্রের সাথে ইমামাত করতেন। একদা তিনি ‘ইশার সালাতে সূরা বাকারা পাঠ করেন। এতে এক ব্যক্তি জামা‘আত হতে বেরিয়ে যায়। এজন্য মু‘আয (রাঃ) তাঁর সমালোচনা করেন। এ খবর নবী (ﷺ) এর কাছে পৌঁছলে তিনি তিনবার فَتَّانٌ (ফিতনাহ সৃষ্টিকারী) অথবা فَاتِنًا (বিশৃঙ্খলা সৃষ্টিকারী) শব্দটি বললেন এবং তিনি তাঁকে আওসাতে মুফাস্‌সালের দু’টি সূরা পাঠের নির্দেশ দেন। ‘আম্‌র (রাঃ) বলেন, কোন দু’টি সূরার কথা তিনি বলেছিলেন, তা আমার স্মরণ নেই।

হাদিস নং
৭০১
অধ্যায়
আজান
অধ্যায়
যদি ইমাম সালাত দীর্ঘ করেন এবং কেউ প্রয়োজনবশত (জামাআত হতে) বেরিয়ে এসে (একাকী) সালাত আদায় করে।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18