শরিয়তের শাস্তি
৮৬/২১. অধ্যায়ঃ
বিবাহিতকে পাথর মেরে হত্যা করা।
وَقَالَ الْحَسَنُ مَنْ زَنَى بِأُخْتِهِ حَدُّهُ حَدُّ الزَّانِيহাসান (রহ.) বলেন, যে নিজের বোনের সাথে যিনা করে তার উপর যিনার হদ জারি হবে।"
সহিহ বুখারী
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ يُحَدِّثُ عَنْ عَلِيٍّ حِينَ رَجَمَ الْمَرْأَةَ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী শা’বী (রহঃ)
তিনি আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাঃ) জুমআর দিন এক মহিলাকে যখন পাথর মেরে হত্যা করেন তখন বলেন, আমি তাকে রসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত অনুযায়ী পাথর মেরে হত্যা করলাম।
আধুনিক প্রকাশনী- ৬৩৪৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৬৫