শরিয়তের শাস্তি

৮৬/১৩. অধ্যায়ঃ

আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।

সহিহ বুখারী

إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ عَنْ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَعَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ.

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

আয়িশা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। এক দীনারের চার ভাগের এক ভাগ চুরি করলে হাত কাটা হবে।

আধুনিক প্রকাশনী- ৬৩২১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৩৩

হাদিস নং
৬৭৯০
অধ্যায়
আল্লাহর বাণী: পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরা আল-মায়িদা ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর কাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18