উত্তরাধিকার

৮৫/৩১. অধ্যায়ঃ

কায়েফ (অঙ্গ প্রত্যঙ্গ দেখে বংশ নির্ধারণ)।

সহিহ বুখারী

قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ وَهُوَ مَسْرُورٌ فَقَالَ يَا عَائِشَةُ أَلَمْ تَرَيْ أَنَّ مُجَزِّزًا الْمُدْلِجِيَّ دَخَلَ عَلَيَّ فَرَأَى أُسَامَةَ بْنَ زَيْدٍ وَزَيْدًا وَعَلَيْهِمَا قَطِيفَةٌ قَدْ غَطَّيَا رُءُوسَهُمَا وَبَدَتْ أَقْدَامُهُمَا فَقَالَ إِنَّ هَذِهِ الأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

একদিন রসূলুল্লাহ (ﷺ) আমার কাছে আসলেন। তিনি ছিলেন হাসিখুশি। তিনি বললেনঃ হে আয়িশা! (চিহ্ন দেখে বংশ নির্ধারণকারী) মুদলিজি এসেছে তা কি তুমি দেখেছ? সে উসামা বিন যায়দ ও যায়দের দিকে লক্ষ্য করেছে। তাদের দুজনের গায়ে চাদর ছিল যা দিয়ে তাদের মাথা ঢাকা ছিল। আর তাদের পা ছিল খোলা। তখন সে বলল, এদের পা একে অপরের থেকে।

[৩৫৫৫; মুসলিম ১৭/১১, হাঃ ১৪৫৯] (আধুনিক প্রকাশনী- ৬৩০২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩১৪)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18