উত্তরাধিকার

৮৫/৯. অধ্যায়ঃ

পিতা ও ভ্রাতৃবৃন্দের বর্তমানে দাদার উত্তরাধিকার।

وَقَالَ أَبُو بَكْرٍ وَابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ الْجَدُّ أَبٌ وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ ﴾يَا بَنِي آدَمَ﴿ وَ ﴾اتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ﴿ وَلَمْ يُذْكَرْ أَنَّ أَحَدًا خَالَفَ أَبَا بَكْرٍ فِي زَمَانِهِ وَأَصْحَابُ النَّبِيِّ ﷺ مُتَوَافِرُونَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ يَرِثُنِي ابْنُ ابْنِي دُونَ إِخْوَتِي وَلَا أَرِثُ أَنَا ابْنَ ابْنِي وَيُذْكَرُ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَزَيْدٍ أَقَاوِيلُ مُخْتَلِفَةٌআবূ বকর সিদ্দীক (রা.), ইবন ‘আব্বাস (রা.) এবং ইবন যুবাইর (রা.) বলেন যে, দাদা পিতার মতই। ইবন ‘আব্বাস (রা.) এরূপ পড়েছেন يَا بَنِي آدَمَ এবং وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ কেউ উল্লেখ করেননি যে, আবূ বকর (রা.)-এর যুগে কেউ তার পড়ার বিরোধিতা করেছে। অথচ সে সময়ে নবী (ﷺ)-এর অনেক সাহাবী বর্তমান ছিল। আর ইবন ‘আব্বাস (রা.) বলেন, আমার পৌত্র আমার উত্তরাধিকারী হবে, আমার ভাই নয়। তবে আমি আমার পৌত্রের উত্তরাধিকারী হব না। তবে উমর, ‘আলী, ইবন মাস‘ঊদ এবং যায়েদ (রা.) থেকে এ সম্পর্কে বিভিন্ন মতের উল্লেখ আছে।"

সহিহ বুখারী

سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

ইবন আব্বাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। সুনির্দিষ্ট অংশের হকদারদের মীরাস পৌঁছে দাও। অতঃপর যা বাকী থাকবে তা (মৃতের) নিকটতম পুরুষের জন্য।

আধুনিক প্রকাশনী- ৬২৬৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৮১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18