শপথ ও মানত
৮৩/২২. অধ্যায়ঃ
যখন কেউ তরকারি খাবে না বলে কসম করে, তারপর রুটির সঙ্গে খেজুর মিশিয়ে খায়। আর কোন জিনিস তরকারির অন্তর্ভুক্ত।
সহিহ বুখারী
مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَابِسٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللهِوَقَالَ ابْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِعَائِشَةَ بِهَذَا
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
মুহাম্মদ (ﷺ)-এর পরিবার তরকারি দিয়ে গমের রুটি একনাগাড়ে তিন দিন পর্যন্ত খেয়ে তৃপ্ত হননি। এভাবে তিনি আল্লাহর সঙ্গে মিলিত হয়েছেন।ইবনু কাসীর (রহঃ) আবিস (রহঃ) হতে বর্ণিত যে, তিনি এ হাদিসটি আয়েশা (রাঃ)-কে বলেছেন।
আধুনিক প্রকাশনী- ৬২২০, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩০[৭৩] আর্থিক দিক দিয়ে গরীব হলেও যে ব্যক্তি ঈমানের ধনে ধনী, আল্লাহ্র নিকট সেই ব্যক্তিই সম্মানীয়।