শপথ ও মানত

৮৩/১৯. অধ্যায়ঃ

কোন ব্যক্তি যখন বলে, আল্লাহর কসম! আজ আমি কথা বলব না। এরপর সে সলাত আদায় করল অথবা কুরআন পাঠ করল অথবা সুবহানাল্লাহ্ বা আল্লাহু আকবার বা আলহামদু লিল্লাহ্ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ্ বলল। তবে তার কসম তার নিয়ত মোতাবেকই হবে।

وَقَالَ النَّبِيُّ ﷺ أَفْضَلُ الْكَلَامِ أَرْبَعٌ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ قَالَ أَبُو سُفْيَانَ كَتَبَ النَّبِيُّ ﷺ إِلَى هِرَقْلَ ﴾تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ﴿ وَقَالَ مُجَاهِدٌ كَلِمَةُ التَّقْوَى لَا إِلَهَ إِلَّا اللهُনবী (ﷺ) বলেছেন: উত্তম বাক্য চারটি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহু আকবার। আবূ সুফইয়ান (রা.) বলেছেন, নবী (ﷺ) বাদশাহ হিরাক্লিয়াসের কাছে লিখেছিলেন: “হে কিতাবীগণ! এসো সে কথার দিকে, যা আমাদের ও তোমাদের মাঝে সমান।” (আলে ‘ইমরান: ৬৪) মুজাহিদ (রহ.) বলেন, كَلِمَةُ التَّقْوَى ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।"

সহিহ বুখারী

قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمٰنِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দুটি কালেমা যা জবানে অতি হালকা, মিজানে ভারী, আর রহমানের নিকট খুব পছন্দনীয়; তা হচ্ছে ‘সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম’।

(আধুনিক প্রকাশনী-৫ ৬২১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৫)

হাদিস নং
৬৬৮২
অধ্যায়
শপথ ও মানত
অধ্যায়
কোন ব্যক্তি যখন বলে, আল্লাহর কসম! আজ আমি কথা বলব না। এরপর সে সলাত আদায় করল অথবা কুরআন পাঠ করল অথবা সুবহানাল্লাহ্ বা আল্লাহু আকবার বা আলহামদু লিল্লাহ্ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ্ বলল। তবে তার কসম তার নিয়ত মোতাবেকই হবে।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18