শপথ ও মানত

৮৩/১৫. অধ্যায়ঃ

শপথ করে ভুলে যখন শপথ ভঙ্গ করে।

এবং আল্লাহর বাণী: এ ব্যাপারে তোমাদের ত্রুটি-বিচ্যুতি হলে তোমাদের কোনো গুনাহ নেই - (সূরা আহযাব ৩৩/৫); এবং আল্লাহর বাণী: আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না- (সূরা কাহফ ১৮/৭৩)।

সহিহ বুখারী

أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ لاَ حَرَجَ قَالَ آخَرُ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ لاَ حَرَجَ قَالَ آخَرُ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ لاَ حَرَجَ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে বলল যে, আমি পাথর নিক্ষেপের আগে জিয়ারত করেছি। তিনি বললেন: কোনো দোষ নেই। আরেক ব্যক্তি বলল, আমি তো যবহ করার আগে মাথা মুণ্ডন করেছি। তিনি বললেন: কোনো দোষ নেই। আরেক জন বলল, আমি পাথর নিক্ষেপের আগে যবহ করেছি। তিনি বললেন: কোনো দোষ নেই।

আধুনিক প্রকাশনী- ৬২০১, ইসলামিক ফাউন্ডেশন- ৬২১১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18