শপথ ও মানত

৮৩/১৫. অধ্যায়ঃ

শপথ করে ভুলে যখন শপথ ভঙ্গ করে।

এবং আল্লাহর বাণী: এ ব্যাপারে তোমাদের ত্রুটি-বিচ্যুতি হলে তোমাদের কোনো গুনাহ নেই - (সূরা আহযাব ৩৩/৫); এবং আল্লাহর বাণী: আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না- (সূরা কাহফ ১৮/৭৩)।

সহিহ বুখারী

خَلاَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مِسْعَرٌ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا زُرَارَةُ بْنُ أَوْفَى عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ قَالَ إِنَّ اللهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

( আবু হুরায়রা (রাঃ) অন্যত্র হাদিস মারফু‘ হিসাবে বর্ণনা করেছেন।)তিনি {নবী (ﷺ)} বলেনঃ নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ঐ সকল ওয়াসওয়াসা ক্ষমা করে দিয়েছেন যা তাদের মনে উদিত হয় বা যে সব কথা মনে মনে বলে থাকে; যতক্ষণ না তা বাস্তবে করে বা সে সম্পর্কে কথা বলে।

আধুনিক প্রকাশনী- ৬১৯৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬২০৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18