শপথ ও মানত

৮৩/৭. অধ্যায়ঃ

ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কসম করলে।

নবী (ﷺ) বলেছেন: কেউ যদি লাত ও উয্যার কসম করে তবে সে যেন لَا إِلَـٰهَ إِلَّا اللَّهُ বলে কিন্তু তিনি এমন ব্যক্তিকে কাফের বলেননি।

সহিহ বুখারী

مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ حَلَفَ بِغَيْرِ مِلَّةِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ

বর্ণনাকারী সাবিত ইবনু যহ্হাক (রাঃ)

নবী (ﷺ) বলেছেনঃ কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কসম করলে সেটা ঐ রকম হবে, যেমন সে বলল। তিনি (আরও বলেছেন) কেউ কোন জিনিসের দ্বারা আত্মহত্যা করলে, জাহান্নামের আগুনে তাকে ঐ জিনিস দিয়েই শাস্তি দেয়া হবে। কোন মুমিনকে লা’নত করা তাকে হত্যা করার তুল্য। আর কোন মুমিনকে কুফরীর অপবাদ দেয়াও তাকে হত্যা করার তুল্য।

আধুনিক প্রকাশনী- ৬১৮৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৯৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18