আজান

১০/৩০. অধ্যায়ঃ

জামাআতে সালাত আদায় করার মর্যাদা।

وَكَانَ الْأَسْوَدُ إِذَا فَاتَتْهُ الْجَمَاعَةُ ذَهَبَ إِلَى مَسْجِدٍ آخَرَ وَجَاءَ أَنَسُ بْنُ مَالِكٍ إِلَى مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى جَمَاعَةًজামা‘আত না পেলে আসওয়াদ ইবন ইয়াযীদ (রহ.) অন্য মসজিদে চলে যেতেন। আনাস ইবন মালিক (রা.) এমন এক মসজিদে গেলেন যেখানে আযান ও ইকামাত দিয়ে জামা‘আতে সালাত আদায় করলেন।"

সহিহ বুখারী

عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ يَقُولُ صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً.

বর্ণনাকারী আবূ সা’ঈদ (রাঃ)

তিনি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, একাকী সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায়ের ফজীলত পঁচিশগুণ বেশি।

(আধুনিক প্রকাশনীঃ ৬১০,ইসলামী ফাউন্ডেশনঃ নাই)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18