দোয়া

৮০/৩১. অধ্যায়ঃ

শিশুদের জন্য বারাকাতের দোয়া করা এবং তাদের মাথায় হাত বুলানো।

وَقَالَ أَبُو مُوسَى وُلِدَ لِي غُلَامٌ وَدَعَا لَهُ النَّبِيُّ ﷺ بِالْبَرَكَةِআবু মূসা (রা.) বলেন, আমার এক ছেলে হলে নবী তার জন্য বারাকাতের দু‘আ করলেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهُ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ ـ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ مَسَحَ عَنْهُ ـ أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ‏.‏

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু সা'আলাবাহ ইবনু সু'আইর

আবদুল্লাহ ইবন সা‘লাবা ইবন সু‘আইর, যার মাথায় (শিশুকালে) রাসূলুল্লাহ (ﷺ) হাত বুলিয়ে দিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে, তিনি সা‘দ ইবন আবু ওয়াক্কাসকে বিতরের সালাত এক রাকাত আদায় করতে দেখেছেন।

আধুনিক প্রকাশনী- ৫৯১০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮০৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18