দোয়া

৮০/৩১. অধ্যায়ঃ

শিশুদের জন্য বারাকাতের দোয়া করা এবং তাদের মাথায় হাত বুলানো।

وَقَالَ أَبُو مُوسَى وُلِدَ لِي غُلَامٌ وَدَعَا لَهُ النَّبِيُّ ﷺ بِالْبَرَكَةِআবু মূসা (রা.) বলেন, আমার এক ছেলে হলে নবী তার জন্য বারাকাতের দু‘আ করলেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي عَقِيلٍ، أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ مِنَ السُّوقِ أَوْ إِلَى السُّوقِ فَيَشْتَرِي الطَّعَامَ، فَيَلْقَاهُ ابْنُ الزُّبَيْرِ وَابْنُ عُمَرَ فَيَقُولاَنِ أَشْرِكْنَا فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ‏.‏ فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى الْمَنْزِلِ‏.‏

বর্ণনাকারী আবূ 'আকীল (রাঃ)

তাঁর দাদা আবদুল্লাহ ইবন হিশাম (রাঃ) তাঁকে নিয়ে বাজারের দিকে বের হতেন। সেখানে তিনি খাদ্যদ্রব্য ক্রয় করতেন। তখন পথে ইবনু যুবাইর (রাঃ) ও ইবনু উমর (রাঃ)-এর দেখা হলে, তাঁরা তাঁকে বলতেন যে, এতে আপনি আমাদেরও শরীক করে নিন। কারণ নবী (ﷺ) আপনার জন্য বারাকাতের দোয়া করেছেন। তখন তিনি তাঁদের শরীক করে নিতেন। তিনি বাহনের পৃষ্ঠে লাভের শস্যাদি পূর্ণরূপে পেতেন, আর তা ঘরে পাঠিয়ে দিতেন।

আধুনিক প্রকাশনী- ৫৯০৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮০০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18