আজান

১০/১৮. অধ্যায়ঃ

মুসাফিরদের জামাআতের জন্য আজান ও ইকামাত দেয়া।

وَكَذَلِكَ بِعَرَفَةَ وَجَمْعٍ وَقَوْلُ الْمُؤَذِّنِ الصَّلَاةُ فِي الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ.‘আরাফা ও মুযদালিফায় একই হুকুম এবং শীতের রাতে ও প্রবল বর্ষণের সময় মুয়াজ্জিনের এ মর্মে ঘোষণা করা যে, “নিজ আবাস স্থলেই সালাত”।"

সহিহ বুখারী

مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ أَتَى رَجُلَانِ النَّبِيَّ يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا.

বর্ণনাকারী মালিক ইব্‌নু হুওয়ায়ইরিস (রাঃ)

দুজন লোক সফরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করার জন্য নবী (ﷺ)–এর নিকট এল। নবী (ﷺ) তাদের বললেন, তোমরা উভয়ে যখন সফরে বের হবে (সালাতের সময় হলে) তখন আজান দেবে, অতঃপর ইকামত দেবে এবং তোমাদের উভয়ের মধ্যে যে বয়সে বড় সে ইমামত করবে।

(৬২৮) (আধুনিক প্রকাশনীঃ ৫৯৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৬০২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18