অনুমতি চাওয়া
৭৯/৫১. অধ্যায়ঃ
বয়ঃপ্রাপ্তির পর খাতনা করা এবং বগলের পশম উপড়ানো।
সহিহ বুখারী
حَدَّثَنَا يَحْيَى بْنُ قُزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ" الْفِطْرَةُ خَمْسٌ الْخِتَانُ، وَالاِسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ মানুষের স্বভাবগত বিষয় হলো পাঁচটি: খাতনা করা, নাভির নিচের পশম কামানো, বগলের পশম উপড়ে ফেলা, গোঁফ ছাঁটা এবং (অতিরিক্ত) নখ কাটা।
আধুনিক প্রকাশনী- ৫৮৫৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৪৭