অনুমতি চাওয়া
৭৯/৪০. অধ্যায়ঃ
মসজিদে কা-ইলাহ করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ مَا كَانَ لِعَلِيٍّ اسْمٌ أَحَبَّ إِلَيْهِ مِنْ أَبِي تُرَابٍ، وَإِنْ كَانَ لَيَفْرَحُ بِهِ إِذَا دُعِيَ بِهَا، جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ " أَيْنَ ابْنُ عَمِّكِ ". فَقَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَىْءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لإِنْسَانٍ " انْظُرْ أَيْنَ هُوَ " فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ. فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ، فَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُهُ عَنْهُ ـ وَهْوَ يَقُولُ " قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ ".
বর্ণনাকারী সাহ্ল ইবনু সা’দ (রাঃ)
আলী (রাঃ)-এর কাছে ‘আবু তুরাব’ -এর চেয়ে প্রিয় কোন নাম ছিল না। এ নামে ডাকা হলে তিনি খুবই খুশি হতেন। কারণ একবার রসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (আঃ)-এর ঘরে আসলেন। তখন আলী (রাঃ)-কে ঘরে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন: “তোমার চাচাতো ভাই কোথায়?”তিনি বললেন: “আমার ও তাঁর মাঝে কিছু ঘটে যাওয়ায় তিনি আমার সঙ্গে রাগ করে বেরিয়ে গেছেন। আমার কাছে কায়লা করেননি।”রসূলুল্লাহ (ﷺ) জনৈক লোককে বললেন: “দেখো সে কোথায়?”সে লোকটি এসে বলল: “হে আল্লাহর রসূল! তিনি তো মসজিদে ঘুমিয়ে আছেন।”তখন রসূলুল্লাহ (ﷺ) এসে দেখতে পেলেন যে, তিনি কাত হয়ে শুয়ে আছেন, আর তাঁর চাদরখানা পার্শ্ব থেকে পড়ে গেছে। ফলে তার গায়ে মাটি লেগে গেছে। তখন রসূলুল্লাহ (ﷺ) তাঁর গায়ের মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন: “ওঠো, আবু তুরাব (মাটির বাপ) ওঠো, আবু তুরাব!” এ কথাটা তিনি দু’বার বললেন।
আধুনিক প্রকাশনী- ৫৮৩৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৩২