অনুমতি চাওয়া

৭৯/৩৮. অধ্যায়ঃ

হেলান দেয়ার জন্য যাঁকে একটা বালিশ পেশ করা হয়।

সহিহ বুখারী

حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ شُعْبَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّهُ قَدِمَ الشَّأْمَ‏.‏ وَحَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ ذَهَبَ عَلْقَمَةُ إِلَى الشَّأْمِ، فَأَتَى الْمَسْجِدَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَقَالَ اللَّهُمَّ ارْزُقْنِي جَلِيسًا‏.‏ فَقَعَدَ إِلَى أَبِي الدَّرْدَاءِ فَقَالَ مِمَّنْ أَنْتَ قَالَ مِنْ أَهْلِ الْكُوفَةِ‏.‏ قَالَ أَلَيْسَ فِيكُمْ صَاحِبُ السِّرِّ الَّذِي كَانَ لاَ يَعْلَمُهُ غَيْرُهُ ـ يَعْنِي حُذَيْفَةَ ـ أَلَيْسَ فِيكُمْ ـ أَوْ كَانَ فِيكُمُ ـ الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ صلى الله عليه وسلم مِنَ الشَّيْطَانِ ـ يَعْنِي عَمَّارًا ـ أَوَلَيْسَ فِيكُمْ صَاحِبُ السِّوَاكِ وَالْوِسَادِ ـ يَعْنِي ابْنَ مَسْعُودٍ ـ كَيْفَ كَانَ عَبْدُ اللَّهِ يَقْرَأُ ‏{‏وَاللَّيْلِ إِذَا يَغْشَى‏}‏‏.‏ قَالَ ‏{‏وَالذَّكَرِ وَالأُنْثَى‏}‏‏.‏ فَقَالَ مَا زَالَ هَؤُلاَءِ حَتَّى كَادُوا يُشَكِّكُونِي، وَقَدْ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏

বর্ণনাকারী ইব্‌রাহীম (রহঃ)

একবার আলকামা (রহঃ) সিরিয়ায় গমন করলেন। তখন তিনি মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে দোয়া করলেন: হে আল্লাহ! আপনি আমাকে একজন নেক সঙ্গী দান করুন। এরপর তিনি আবুদ দারদার পাশে গিয়ে বসে পড়লেন।তারপর তাঁকে জিজ্ঞেস করলেন: আপনি কোন শহরের লোক? তিনি জবাব দিলেন: আমি কুফার অধিবাসী। তিনি জিজ্ঞেস করলেন : আপনাদের মধ্যে কি সেই লোক নেই, যিনি ঐ ভেদ সম্পর্কে জানতেন, যা অপর কেউ জানতেন না? (রাবি বলেন) অর্থাৎ হুযাইফা। আবার জিজ্ঞেস করলেন: আপনাদের মধ্যে কি এমন লোক নেই, অথবা আছেন, যাঁকে আল্লাহ তাঁনার রাসূলের দোয়ার কারণে শয়তান থেকে পানাহ দিয়েছেন? (রাবি বলেন) অর্থাৎ আম্মার। তিনি আবার জিজ্ঞেস করলেন: আর আপনাদের মধ্যে কি সে লোক নেই যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর মিসওয়াক ও বালিশের দায়িত্বে ছিলেন? (রাবি বলেন) অর্থাৎ আবদুল্লাহ ইবনু মাসঊদ।আবুদ দারদা তাঁকে জিজ্ঞেস করেন: আবদুল্লাহ ইবনু মাসঊদ সূরায়ে (‏وَاللَّيْلِ إِذَا يَغْشَى‏) ‏‏ কীভাবে পড়তেন? তিনি বললেন: তিনি (’ওয়ামা খালাকায -এর স্থলে ‘ওয়ামা খালাকা’ অংশটুকু বাদ দিয়ে পড়তেন (‏وَالذَّكَرِ وَالأُنْثَى‏) । তখন তিনি বললেন: এখানকার লোকেরা আমাকে এ সূরা সম্পর্কে সন্দেহে নিক্ষেপ করেছে। অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ রকমই শুনেছি।

আধুনিক প্রকাশনী- ৫৮৩৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৩০)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18