আচার-ব্যবহার
৭৮/৯৭. অধ্যায়ঃ
কোন লোকের অন্য লোককে ‘দূর হও’ বলা।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِبْنِ صَائِدٍ " قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا فَمَا هُوَ ". قَالَ الدُّخُّ. قَالَ " اخْسَأْ ".
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) ইবন সা‘ঈদকে বললেন: আমি তোমার জন্য একটি কথা গোপন রেখেছি, তুমি বলতো সে কথাটা কী? সে বলল: ‘দুখ’। তখন তিনি বললেন: ‘দূর হও’।
আধুনিক প্রকাশনী- ৫৭৩২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬২৮