আচার-ব্যবহার
৭৮/৯৬. অধ্যায়ঃ
মহামহিম আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন।
আল্লাহ তা‘আলার বাণী: (আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহকে সত্যই ভালবেসে থাকো, তা’হলে তোমরা আমার অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদের ভালবাসবেন। (সূরা আলে ‘ইমরান ৪/৩১)
সহিহ বুখারী
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ".
বর্ণনাকারী আব্দুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ মানুষ যাকে ভালোবাসবে, সে তারই সাথী হবে।
আধুনিক প্রকাশনী- ৫৭২৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬২৪