আজান

১০/৭. অধ্যায়ঃ

মুয়াজ্জিনের আজান শুনলে যা বলতে হয়।

সহিহ বুখারী

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، نَحْوَهُ‏.‏ قَالَ يَحْيَى وَحَدَّثَنِي بَعْضُ، إِخْوَانِنَا أَنَّهُ قَالَ لَمَّا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ‏.‏ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ‏.‏ وَقَالَ هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صلى الله عليه وسلم يَقُولُ‏.‏

বর্ণনাকারী ইয়াহ্‌ইয়া (রহঃ)

ইয়াহিয়া (রহঃ) বলেছেন, আমার কোনো ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে, মুয়াজ্জিন যখন حَيَّ عَلَى الصَّلاَةِ বলল, তখন তিনি (মুয়াবিয়া (রাঃ)) لاَحَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ বললেন। অতঃপর তিনি বললেন, তোমাদের নবী (ﷺ)-কে আমরা এরূপ বলতে শুনেছি।

(৬১২) (আধুনিক প্রকাশনীঃ ৫৭৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮৬)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18