আচার-ব্যবহার

৭৮/৭৯. অধ্যায়ঃ

দ্বীনের জ্ঞানার্জন করার জন্য সত্য বলতে কোন লজ্জা নেই।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مَرْحُومٌ، سَمِعْتُ ثَابِتًا، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَتْ هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ فَقَالَتِ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا‏.‏ فَقَالَ هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهَا‏.‏

বর্ণনাকারী আনাস (রাঃ)

এক মহিলা রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলো এবং তাঁর সামনে নিজেকে পেশ করে বলল: আপনার কি আমার প্রয়োজন আছে? (খবরটি জানার) পরে আনাস (রাঃ)-এর মেয়ে বলেছিল: এ মহিলার লজ্জা কত কম! আনাস (রাঃ) বললেন: সে তোমার চেয়ে উত্তম। সে তো রসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে নিজেকে পেশ করেছে।

আধুনিক প্রকাশনী- ৫৬৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৮০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18