আচার-ব্যবহার
৭৮/৭৬. অধ্যায়ঃ
ক্রোধ থেকে বেঁচে থাকা।
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـئِرَ الإِثْمِ وَالْفَوَحِشَ وَإِذَا مَا غَضِبُواْ هُمْ يَغْفِرُونَ وَقَوْلِهِ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَـظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَমহান আল্লাহর বাণী: যারা বড় বড় পাপ এবং অশ্লীল কার্যকলাপ হতে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে। (সূরা আশ-শূরা ৪২/৩৭)। (এবং আল্লাহর বাণী): যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন (সূরা আলে ইমরান ৩/১৩৪)।"
সহিহ বুখারী
حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ ـ هُوَ ابْنُ عَيَّاشٍ ـ عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي. قَالَ " لاَ تَغْضَبْ ". فَرَدَّدَ مِرَارًا، قَالَ " لاَ تَغْضَبْ ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট বলল: আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন: তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন, নবী (ﷺ) প্রত্যেক বারেই বললেন: রাগ করো না।
আধুনিক প্রকাশনী- ৫৬৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৭৩