আচার-ব্যবহার

৭৮/৬৮. অধ্যায়ঃ

মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে

وَقَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ أَسَرَّ إِلَيَّ النَّبِيُّ ﷺ فَضَحِكْتُ وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ اللَّهَ هُوَ أَضْحَكَ وَأَبْكَى.ফাতিমা (রা.) বলেন, একবার নবী (ﷺ) আমাকে সংগোপনে একটি কথা বললেন, আমি হাসলাম। ইবন ‘আব্বাস (রা.) বলেন: নিশ্চয়ই আল্লাহ হাসানো ও কাঁদানোর একমাত্র মালিক।"

সহিহ বুখারী

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي‏.

বর্ণনাকারী জারীর (রাঃ)

আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নবী (ﷺ) আমাকে তাঁর কাছে যেতে বাধা দেননি। তিনি আমাকে দেখলেই আমার সামনে মুচকি হাসতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18