আচার-ব্যবহার

৭৮/৬৭. অধ্যায়ঃ

ভ্রাতৃত্বের ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন।

وَقَالَ أَبُو جُحَيْفَةَ آخَى النَّبِيُّ ﷺ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ.وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى النَّبِيُّ ﷺ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ.আবূ জুহাইফা (রা.) বলেন, নবী (ﷺ) সালমান ও আবূ দারদা -এর মধ্যে ভ্রাতৃ বন্ধন জুড়ে দেন। ‘আবদুর রহমান ইবন ‘আউফ (রা.) বলেন: আমরা মদীনায় আসলে নবী (ﷺ) আমার ও সা‘দ ইবন রাবী-এর মধ্যে ভ্রাতৃ বন্ধন জুড়ে দেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ"‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ ‏"‏‏.‏ فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي‏.‏

বর্ণনাকারী আসিম (রহঃ)

আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম আপনি জানেন কি নবী (ﷺ) বলেছেনঃ ইসলামে প্রতিশ্রুতি নেই? তিনি বললেনঃ নবী (ﷺ) তো আমার ঘরেই কুরাইশ আর আনসারদের মাঝে পারস্পরিক প্রতিশ্রুতির বন্ধন জুড়ে দেন।

আধুনিক প্রকাশনী- ৫৬৪৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৪১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18