আচার-ব্যবহার

৭৮/৪৩. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: হে মুমিনগণ! কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম ...... (এ সব হতে) যারা তওবা না করে তারাই জালিম। (সূরা আল-হুজুরাত ৪৯/১১)

সহিহ বুখারী

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى ‏"‏ أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا ‏"‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ بَلَدٍ هَذَا ‏"‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ بَلَدٌ حَرَامٌ، أَتَدْرُونَ أَىُّ شَهْرٍ هَذَا ‏"‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ شَهْرٌ حَرَامٌ ‏"‏‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا ‏"‏‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রহঃ)

নবী (ﷺ) মিনায় (খুতবার কালে) জিজ্ঞেস করলেন: তোমরা কি জান আজ কোন দিন? সকলেই বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। তখন নবী (ﷺ) বললেন: আজ সম্মানিত দিন। তিনি আবার জিজ্ঞেস করলেন: তোমরা জান, এটি কোন শহর? সবাই জবাব দিলেন: আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। তখন তিনি বললেন: এটি সম্মানিত শহর। তিনি আবার জিজ্ঞেস করলেন: তোমরা কি জান, এটা কোন মাস? তাঁরা বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। তখন তিনি বললেন: এটা সম্মানিত মাস।তারপর তিনি বললেন: আল্লাহ তোমাদের (পরস্পরের) জান, মাল ও ইজ্জতকে হারাম করেছেন, যেমন হারাম তোমাদের এ দিন, তোমাদের এ মাস, তোমাদের এ শহর।

আধুনিক প্রকাশনী- ৫৬০৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫০৪

হাদিস নং
৬০৪৩
অধ্যায়
আল্লাহ তা'আলার বাণী: হে মুমিনগণ! কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম ...... (এ সব হতে) যারা তওবা না করে তারাই জালিম। (সূরা আল-হুজুরাত ৪৯/১১)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18