আচার-ব্যবহার
৭৮/১৮. অধ্যায়ঃ
সন্তানকে আদর-স্নেহ করা, চুমু দেয়া ও আলিঙ্গন করা।
وَقَالَ ثَابِتٌ عَنْ أَنَسٍ أَخَذَ النَّبِيُّ ﷺ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ.সাবিত (রহ.) আনাস (রা.) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) (তাঁর পুত্র) ইবরাহীমকে চুমু দিয়েছেন ও তার ঘ্রাণ গ্রহণ করেছেন।"
সহিহ বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ ".
বর্ণনাকারী আয়িশা (রাঃ
এক বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আপনারা শিশুদের চুম্বন করেন, কিন্তু আমরা ওদের চুম্বন করি না। নবী (ﷺ) বললেনঃ আল্লাহ যদি তোমার হৃদয় থেকে দয়া উঠিয়ে নেন, তবে তোমার উপর আমার কি কোন অধিকার আছে?
[মুসলিম ৪৩/১৫, হাঃ ২৩১৭, আহমাদ ২৪৪৬২] আধুনিক প্রকাশনী- ৫৫৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৫৯)