পোশাক-পরিচ্ছদ
৭৭/২৭. অধ্যায়ঃ
রেশমী কাপড় বিছানো।
وَقَالَ عَبِيدَةُ هُوَ كَلُبْسِهِ.‘উবাইদা বলেন, এটা পরিধানের মতই।"
সহিহ বুখারী
عَلِيٌّ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ أَبِي لَيْلٰى عَنْ حُذَيْفَةَ قَالَ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ.
বর্ণনাকারী হুযাইফা (রাঃ)
নবী (ﷺ) আমাদের স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং তিনি মোটা ও চিকন রেশমি বস্ত্র পরিধান করতে ও তাতে উপবেশন করতে নিষেধ করেছেন।
আধুনিক প্রকাশনী- ৫৪১১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩০৭