পোশাক-পরিচ্ছদ

৭৭/২৫. অধ্যায়ঃ

পুরুষের জন্য রেশমী পোশাক পরা, রেশমী চাদর বিছানো এবং কী পরিমাণ রেশমী কাপড় ব্যবহার জায়েয।

সহিহ বুখারী

أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ أَبِي عُثْمَانَ قَالَ كَتَبَ إِلَيْنَا عُمَرُ وَنَحْنُ بِأَذْرَبِيجَانَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهٰى عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلاَّ هٰكَذَا وَصَفَّ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم إِصْبَعَيْهِ وَرَفَعَ زُهَيْرٌ الْوُسْطٰى وَالسَّبَّابَةَ.

বর্ণনাকারী আবূ ‘উসমান (রহঃ)

আমরা আজারবাইজানে অবস্থান করছিলাম। এ সময় উমর (রাঃ) আমাদের কাছে লিখে পাঠান যে, নবী (ﷺ) রেশমী কাপড় পরতে নিষেধ করেছেন; কিন্তু এতটুকু এবং নবী (ﷺ) তাঁর দুই আঙুল দিয়ে এর পরিমাণ আমাদের বলে দিয়েছেন। যুহাইর মধ্যমা ও শাহাদাত আঙুল তুলে দেখিয়েছেন।

আধুনিক প্রকাশনী- ৫৪০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৯৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18