চিকিৎসা
৭৬/৫৪. অধ্যায়ঃ
রোগের সংক্রমণ বলতে কিছু নেই।
সহিহ বুখারী
قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تُورِدُوا الْمُمْرِضَ عَلَى الْمُصِحِّ.
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
আবু সালামা ইবন আবদুর রহমান বলেন, আবু হুরাইরা (রাঃ) থেকে শুনেছি, নবী (ﷺ) বলেছেনঃ রোগাক্রান্ত উট নীরোগ উটের সাথে মিশ্রিত করবে না।
আধুনিক প্রকাশনী- ৫৩৫১, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৪৭