চিকিৎসা
৭৬/৫২. অধ্যায়ঃ
আজওয়া খেজুর দিয়ে যাদুর চিকিৎসা প্রসঙ্গে।
সহিহ বুখারী
عَلِيٌّ حَدَّثَنَا مَرْوَانُ أَخْبَرَنَا هَاشِمٌ أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّه“ سُمٌّ وَلاَ سِحْرٌ ذ‘لِكَ الْيَوْمَ إِلَى اللَّيْلِ وَقَالَ غَيْرُه“ سَبْعَ تَمَرَاتٍ.
বর্ণনাকারী সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ সকালবেলায় কয়েকটি আজওয়া খেজুর খাবে, ঐ দিন রাত অবধি কোন বিষ ও যাদু তার কোন ক্ষতি করবে না। অন্যান্য বর্ণনাকারী বলেছেনঃ সাতটি খেজুর।
আধুনিক প্রকাশনী- ৫৩৪৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৪৩