চিকিৎসা
৭৬/১৫. অধ্যায়ঃ
আধ কপালি কিংবা পুরো মাথা ব্যাথার কারণে শিঙ্গা লাগানো।
সহিহ বুখারী
إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ خَيْرٌ فَفِي شَرْبَةِ عَسَلٍ أَوْ شَرْطَةِ مِحْجَمٍ أَوْ لَذْعَةٍ مِنْ نَارٍ وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ.
বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি: যদি তোমাদের ওষুধগুলোর কোনটিতে কল্যাণই থাকে, তাহলে তা আছে মধু পান করার মধ্যে কিংবা শিঙ্গা লাগাতে অথবা আগুন দিয়ে দাগ লাগাতে। তবে আমি দাগ দেওয়া পছন্দ করি না।
আধুনিক প্রকাশনী- ৫২৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮৪