ঈমান

২/৪৩. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর বাণী: “দ্বীন হল কল্যাণ কামনা করা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাঁর রসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সমগ্র মুসলিমের জন্য।”

وَقَوْلُهُ تَعَالَى ﴾إِذَا نَصَحُوا لِلَّهِ وَرَسُولِهِ﴿আল্লাহ তা‘আলার বাণী: “যদি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আস্থা রাখে।” (সূরা আত-তাওবা ৯/৯১)

সহিহ বুখারী

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏

বর্ণনাকারী জারীর ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ আল-বাজালী (রাঃ)

আমি আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট বায়আত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত প্রদান করার এবং সমস্ত মুসলিমের মঙ্গল কামনা করার।

(৫২৪, ১৪০১, ২১৫৭, ২৭১৪, ২৭১৫, ৭২০৪; মুসলিম ১/২৩ হাঃ ৫৬, আহমাদ ৩২৮১) (আধুনিক প্রকাশনীঃ ৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫)

হাদিস নং
৫৭
অধ্যায়
ঈমান
অধ্যায়
নবী (ﷺ)-এর বাণী: “দ্বীন হল কল্যাণ কামনা করা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাঁর রসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সমগ্র মুসলিমের জন্য।”
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18