চিকিৎসা
৭৬/১০. অধ্যায়ঃ
ভারতীয় ও সামুদ্রিক এলাকার চন্দন কাঠের (ধোঁয়ার) সাহায্যে নাকে ঔষধ টেনে নেয়া।
مِثْلُ الْكَافُورِ وَالْقَافُورِ مِثْلُ كَشَطْتَ وَقَشَطْتَ نَزَعْتَ وَقَرَأَ عَبْدُ اللَّهِ قَشَطَتْ.كُشِطَتْ কে قُشِطَتْ ও বলা হয়। যেমন كَافُور ও قَافُور বলা হয়। অনুরূপভাবে كَشَطْتَ কে قَشَطْتَ পড়া যায়। قَشَطَتْ এর অর্থ হল نَزَعَتْ ‘আবদুল্লাহ ইবন মাস‘ঊদ (রা.) قَشَطَتْ পড়েছেন।"
সহিহ বুখারী
وَدَخَلْتُ عَلَى النَّبِيِّصلى الله عليه وسلم بِابْنٍ لِي لَمْ يَأْكُلْ الطَّعَامَ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عَلَيْهِ.
বর্ণনাকারী উম্মু কায়স বিন্ত মিহসান (রাঃ)
বর্ণনাকারী বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে আমার এক শিশু পুত্রকে নিয়ে এলাম, সে খাবার খেতে চাইত না। এ সময় সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি চেয়ে পাঠালেন। তারপর কাপড়ে পানি ছিটিয়ে দিলেন।
[২২৩; মুসলিম ৩৯/২৮, হাঃ ২২১৪, আহমাদ ২৭০৬৫] আধুনিক প্রকাশনী- ৫২৮১, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৭)