রোগীদের বর্ণনা
৭৫/২২. অধ্যায়ঃ
জ্বর, প্লেগ ও মহামারী দূর হবার জন্য কোন ব্যক্তির দোয়া করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلاَلٌ قَالَتْ فَدَخَلْتُ عَلَيْهِمَا فَقُلْتُ يَا أَبَتِ كَيْفَ تَجِدُكَ وَيَا بِلاَلُ كَيْفَ تَجِدُكَ قَالَتْ وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الْحُمَّى يَقُولُ كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ وَكَانَ بِلاَلٌ إِذَا أُقْلِعَ عَنْهُ يَرْفَعُ عَقِيرَتَهُ فَيَقُولُ أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مِجَنَّةٍ وَهَلْ تَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ قَالَ قَالَتْ عَائِشَةُ فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ " اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ ".
বর্ণনাকারী আয়িশা (রাঃ)
যখন নবী (ﷺ) (মদিনা) আসলেন, তখন আবু বকর (রাঃ) ও বিলাল (রাঃ) জ্বরে আক্রান্ত হন। আমি তাঁদের নিকট বললাম: আব্বাজান, আপনি কেমন অনুভব করছেন? হে বিলাল! আপনি কেমন অনুভব করছেন? তিনি বলেন: আবু বকর (রাঃ) যখন জ্বরে আক্রান্ত হতেন তখন তিনি আবৃত্তি করতেন,“সব মানুষ সুপ্রভাত ভোগ করে আপন পরিবার পরিজন নিয়ে,আর মৃত্যু অপেক্ষা করে তার জুতার ফিতার চেয়েও নিকটে।”আর বিলাল (রাঃ)-এর নিয়ম ছিল যখন তাঁর জ্বর ছেড়ে যেত, তিনি তখন উচ্চ আওয়াজে বলতেন:হায়! আমি যদি পেতাম একটি রাত অতিবাহিত করার সুযোগএমন উপত্যকায় যেখানে আমার পাশে আছে ইয্খির ও জালীল ঘাস।যদি আমার অবতরণ হত কোন দিন 'মাজিন্না' এলাকার কূপের কাছে,যদি আমার চোখে ভেসে উঠত 'শামা' ও 'তাফিল'।আয়িশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম এবং তাঁকে সংবাদ দিলাম। তখন তিনি বললেন: হে আল্লাহ! আমাদের কাছে মদিনাকে প্রিয় করে দাও, যেভাবে আমাদের কাছে প্রিয় ছিল মক্কা এবং মদিনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও। আর মদিনার মুদ্দ ও সাতে বরকত দাও এবং মদিনার জ্বরকে স্থানান্তরিত কর ‘জুহফা’ এলাকায়।
আধুনিক প্রকাশনী- ৫২৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬২