রোগীদের বর্ণনা

৭৫/৮. অধ্যায়ঃ

মহিলাদের পুরুষ রোগীর সেবা করা।

উম্মু দারদা (রা.) মসজিদে অবস্থানকারী এক আনসারের সেবা করেছিলেন।وَعَادَتْ أُمُّ الدَّرْدَاءِ رَجُلًا مِنْ أَهْلِ الْمَسْجِدِ مِنَ الْأَنْصَارِ."

সহিহ বুখারী

قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ لَمَّا قَدِمَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلاَلٌ قَالَتْ فَدَخَلْتُ عَلَيْهِمَا قُلْتُ يَا أَبَتِ كَيْفَ تَجِدُكَ وَيَا بِلاَلُ كَيْفَ تَجِدُكَ قَالَتْ وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الْحُمّٰى يَقُوْلُ :كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِه„ وَالْمَوْتُ أَدْنٰى مِنْ شِرَاكِ نَعْلِهِوَكَانَ بِلاَلٌ إِذَا أَقْلَعَتْ عَنْه“ يَقُوْلُ :أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُوَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مِجَنَّةٍ وَهَلْ تَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُقَالَتْ عَائِشَةُ فَجِئْتُ إِلٰى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُه“ فَقَالَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ اللَّهُمَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي مُدِّهَا وَصَاعِهَا وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ.

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

যখন রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় আসলেন, তখন আবু বকর (রাঃ) ও বিলাল (রাঃ) জ্বরে আক্রান্ত হলেন। আমি তাঁদের কাছে গেলাম এবং বললাম: হে আব্বাজান! আপনাকে কেমন লাগছে? হে বিলাল! আপনাকে কেমন লাগছে? আবু বকর (রাঃ)-এর অবস্থা ছিল, তিনি যখন জ্বরে আক্রান্ত হতেন তখন তিনি আওড়াতেন:“সব মানুষ সুপ্রভাত ভোগ করে আপন পরিবার পরিজনের মধ্যে,আর মৃত্যু অপেক্ষা করে তার জুতার ফিতার চেয়ে নিকটে।”বিলাল (রাঃ)-এর জ্বর যখন থামত তখন তিনি বলতেন:“হায়! আমি যদি লাভ করতাম একটি রাত কাটানোর সুযোগএমন উপত্যকায় যে আমার পাশে আছে ইযখির ও জালীল ঘাস।যদি আমার অবতরণ হতো কোন দিন মাজিন্নার কূপের কাছে।হায়! আমি কি কখনো দেখা পাব শামা ও তুফাইলের [১]।”আয়িশা (রাঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তাঁকে এদের অবস্থা অবগত করলাম। তখন তিনি দোয়া করে বললেন: “হে আল্লাহ! মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও, যেমন তুমি আমাদের কাছে মক্কা প্রিয় করে দিয়েছিলে কিংবা সে অপেক্ষা আরো অধিক প্রিয় করে দাও। হে আল্লাহ! আর মদিনাকে উপযোগী করে দাও এবং মদীনার মুদ ও সা’ এর ওজনে বরকত দান কর। আর এখানকার জ্বরকে সরিয়ে দাও জুহফা এলাকায়।”

আধুনিক প্রকাশনী- ৫২৪৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৩৯[১] শামা ও তাফীল মক্কা শরীফের দু’টি পর্বতের নাম। কারো কারো মতে দু’টি কূপের নাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18