পানীয় দ্রব্যসমূহ
৭৪/৮. অধ্যায়ঃ
বিভিন্ন ধরনের বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী (ﷺ)-এর পক্ষ থেকে পুনঃ অনুমতি প্রদান।
সহিহ বুখারী
عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ قُلْتُ لِلأَسْوَدِ هَلْ سَأَلْتَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا يُكْرَه“ أَنْ يُنْتَبَذَ فِيهِ فَقَالَ نَعَمْ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّ نَهٰى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُنْتَبَذَ فِيهِ قَالَتْ نَهَانَا فِي ذ‘لِكَ أَهْلَ الْبَيْتِ أَنْ نَنْتَبِذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ قُلْتُ أَمَا ذَكَرَتْ الْجَرَّ وَالْحَنْتَمَ قَالَ إِنَّمَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ أَفَأُحَدِّثُ مَا لَمْ أَسْمَعْ.
বর্ণনাকারী ইবরাহীম (রহঃ)
আমি আসওয়াদকে জিজ্ঞেস করলাম যে, আপনি কি উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, কোন কোন পাত্রের মধ্যে ‘নবীয’ তৈরী করা মাকরূহ। তিনি বললেন: হ্যাঁ। আমি বলেছিলাম, হে উম্মুল মুমিনীন! কোন কোন পাত্রের মধ্যে নবী (ﷺ) নবীয তৈরী করতে নিষেধ করেছেন?তখন তিনি বললেন, নবী (ﷺ) আমাদের অর্থাৎ আহলে বায়তকে দুব্বা ও মুযাফ্ফাত নামক পাত্রে নবীয তৈরী করতে নিষেধ করেছেন। (ইব্রাহিম বলেন) আমি বললাম: আয়েশা (রাঃ) কি জার (মাটির কলসী) ও হানতাম (মাটির সবুজ পাত্র) এর কথা উল্লেখ করেননি? তিনি বললেন, আমি যা শুনেছি কেবল তাই তোমাকে বর্ণনা করেছি। আমি যা শুনিনি তাও কি আমি তোমাদের কাছে বর্ণনা করব?
[মুসলিম ৩৬/৬, হাঃ ১৯৯৫, আহমাদ ২৪২৫৬]আধুনিক প্রকাশনী- ৫১৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৮১)