পানীয় দ্রব্যসমূহ

৭৪/৪. অধ্যায়ঃ

মধু থেকে তৈরি মদ। এটিকে পরিভাষায় ‘বিতা’ বলে।

وَقَالَ مَعْنٌ سَأَلْتُ مَالِكَ بْنَ أَنَسٍ عَنِ الْفُقَّاعِ فَقَالَ إِذَا لَمْ يُسْكِرْ فَلَا بَأْسَ وَقَالَ ابْنُ الدَّرَاوَرْدِيِّ سَأَلْنَا عَنْهُ فَقَالُوا لَا يُسْكِرُ لَا بَأْسَ بِهِ.মা‘ন (রহ.) বলেন, আমি মালিক ইবন আনাসকে ‘ফুক্কা’ সম্বন্ধে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন: নেশাগ্রস্ত না করলে তাতে কোনো ক্ষতি নেই। ইবন দারাওয়ারদী বলেন, আমরা এ সম্পর্কে অনেককে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন, নেশাগ্রস্ত না করলে তাতে আপত্তি নেই।"

সহিহ বুখারী

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِتْعِ وَهْوَ نَبِيذُ الْعَسَلِ، وَكَانَ أَهْلُ الْيَمَنِ يَشْرَبُونَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهْوَ حَرَامٌ ‏"‏‏.‏

বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘বিত’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। ‘বিত’ হচ্ছে মধু থেকে তৈরি নাবীয। ইয়ামানের লোকেরা তা পান করত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে সকল পানীয় নেশা সৃষ্টি করে তা-ই হারাম। যুহরী হতে বর্ণিত। আনাস ইবনু মালিক (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুব্বা (কদুর খোল) এর মধ্যে নাবীয তৈরি করবে না, মুযাফফাত (আলকাতরা যুক্ত পাত্র)-এর মধ্যেও করবে না।

আধুনিক প্রকাশনী- ৫১৭৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18